Tangail photo Gallery

Tangail photo Gallery
tpg

টাঙ্গাইল এর পরিচিতি ।

টাঙ্গাইল এর পরিচিতি
টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ এবং আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার।এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এই জেলার মাঝ দিয়ে বয়ে গেছে লৌহজং সহ ছোট বড়   অনেক নদী।

আবস্থান ও আয়তন
টাঙ্গাইল শাহরটি,রাজধানী ঢাকা থেকে প্রায় ৯২ কি মি উত্তরে  আবস্থিত।এই জেলের পূর্বে  রয়েছে ময়মনসিংহ  ও গাজীপুর জেলা,পশ্চিমে  সিরাজগঞ্জ জেলা ,উত্তরে জামালপুর জেলা। দক্ষিনে ঢাকা ও মানিকগাঞ্জ জেলা ।

সংসদীয় এলাকার সংখ্যা ও নাম

 মধুপুর-ধনবাড়ী-০১
 গোপালপুর-ভূঞাপুর-০২
ঘাটাইল-০৩
কালিহাতী-০৪
 টাঙ্গাইল-০৫
দেলদুয়ার-নাগরপুর-০৬
 মির্জাপুর-০৭
 সখিপুর-বাসাইল-০৮।


প্রশাসানিক   এলাকাসমূহ

টাঙ্গাইল জেলায় মোট উপজেলার সংখ্যা ১২ টিঃ
১। টাঙ্গাইল সদর উপজেলা
২। মধুপুর উপজেলা
৩। ধনবাড়ী উপজেলা
৪। গোপালপুর উপজেলা
৫। ভূয়াপুর উপজেলা
৬। ঘাটাইল উপজেলা
৭। কালিহাতী উপজেলা
৮। দেলদুয়ার উপজেলা
৯। নাগরপুর উপজেলা
১০। মির্জাপুর উপজেলা
১১। সখিপুর উপজেলা
১২। বাসাইল উপজেলা

থানা ১৪ টিঃ
টাঙ্গাইল সদর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর,

ঘাটাইল, কালিহাতী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখিপুর,

বাসাইল, যমুনা সেতু পূর্ব ও হাইওয়ে থানা।





No comments

Powered by Blogger.